سورةالزلزلة {٩٩} 99. AZ-ZALZALAH
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا {١} 1. যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا {٢} 2. যখন সে তার বোঝা বের করে দেবে।
وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا {٣} 3. এবং মানুষ বলবে, এর কি হল ?
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا {٤} 4. সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا {٥} 5. কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ {٦} 6. সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ {٧} 7. অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ {٨} 8. এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
Al-Qur'an Today @2006