 |
| وَالتِّينِ وَالزَّيْتُونِ {١} |
1. শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, |
| وَطُورِ سِينِينَ {٢} |
2. এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, |
| وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ {٣} |
3. এবং এই নিরাপদ নগরীর। |
| لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ {٤} |
4. আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। |
| ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ {٥} |
5. অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। |
| إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ {٦} |
6. কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার। |
| فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ {٧} |
7. অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে? |
| أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ {٨} |
8. আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন? |
 |