 |
| وَالشَّمْسِ وَضُحَاهَا {١} |
1. শপথ সূর্যের ও তার কিরণের, |
| وَالْقَمَرِ إِذَا تَلَاهَا {٢} |
2. শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, |
| وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا {٣} |
3. শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, |
| وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا {٤} |
4. শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, |
| وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا {٥} |
5. শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর। |
| وَالْأَرْضِ وَمَا طَحَاهَا {٦} |
6. শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর, |
| وَنَفْسٍ وَمَا سَوَّاهَا {٧} |
7. শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর, |
| فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا {٨} |
8. অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন, |
| قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا {٩} |
9. যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়। |
| وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا {١٠} |
10. এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়। |
| كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا {١١} |
11. সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল। |
| إِذِ انْبَعَثَ أَشْقَاهَا {١٢} |
12. যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল। |
| فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا {١٣} |
13. অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক। |
| فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا {١٤} |
14. অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন। |
| وَلَا يَخَافُ عُقْبَاهَا {١٥} |
15. আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না। |
 |