سورةالبلد {٩٠} 90. AL-BALAD
لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ {١} 1. আমি এই নগরীর শপথ করি
وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ {٢} 2. এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
وَوَالِدٍ وَمَا وَلَدَ {٣} 3. শপথ জনকের ও যা জন্ম দেয়।
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ {٤} 4. নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ {٥} 5. সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا {٦} 6. সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ {٧} 7. সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ {٨} 8. আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
وَلِسَانًا وَشَفَتَيْنِ {٩} 9. জিহবা ও ওষ্ঠদ্বয় ?
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ {١٠} 10. বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ {١١} 11. অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ {١٢} 12. আপনি জানেন, সে ঘাঁটি কি?
فَكُّ رَقَبَةٍ {١٣} 13. তা হচ্ছে দাসমুক্তি
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ {١٤} 14. অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ {١٥} 15. এতীম আত্বীয়কে
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ {١٦} 16. অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ {١٧} 17. অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ {١٨} 18. তারাই সৌভাগ্যশালী।
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ {١٩} 19. আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ {٢٠} 20. তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।
Al-Qur'an Today @2006