سورةالطارق {٨٦} 86. AT-TAARIQ
وَالسَّمَاءِ وَالطَّارِقِ {١} 1. শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ {٢} 2. আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
النَّجْمُ الثَّاقِبُ {٣} 3. সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ {٤} 4. প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ {٥} 5. অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ {٦} 6. সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ {٧} 7. এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ {٨} 8. নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ {٩} 9. যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ {١٠} 10. সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ {١١} 11. শপথ চক্রশীল আকাশের
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ {١٢} 12. এবং বিদারনশীল পৃথিবীর
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ {١٣} 13. নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
وَمَا هُوَ بِالْهَزْلِ {١٤} 14. এবং এটা উপহাস নয়।
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا {١٥} 15. তারা ভীষণ চক্রান্ত করে,
وَأَكِيدُ كَيْدًا {١٦} 16. আর আমিও কৌশল করি।
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا {١٧} 17. অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।
Al-Qur'an Today @2006