سورةالبروج {٨٥} 85. AL-BURUUJ
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ {١} 1. শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
وَالْيَوْمِ الْمَوْعُودِ {٢} 2. এবং প্রতিশ্রুত দিবসের,
وَشَاهِدٍ وَمَشْهُودٍ {٣} 3. এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ {٤} 4. অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
النَّارِ ذَاتِ الْوَقُودِ {٥} 5. অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ {٦} 6. যখন তারা তার কিনারায় বসেছিল।
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ {٧} 7. এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ {٨} 8. তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ {٩} 9. যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ {١٠} 10. যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ {١١} 11. যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ {١٢} 12. নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ {١٣} 13. তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ {١٤} 14. তিনি ক্ষমাশীল, প্রেমময়;
ذُو الْعَرْشِ الْمَجِيدُ {١٥} 15. মহান আরশের অধিকারী।
فَعَّالٌ لِمَا يُرِيدُ {١٦} 16. তিনি যা চান, তাই করেন।
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ {١٧} 17. আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
فِرْعَوْنَ وَثَمُودَ {١٨} 18. ফেরাউনের এবং সামুদের?
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ {١٩} 19. বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ {٢٠} 20. আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ {٢١} 21. বরং এটা মহান কোরআন,
فِي لَوْحٍ مَحْفُوظٍ {٢٢} 22. লওহে মাহফুযে লিপিবদ্ধ।
Al-Qur'an Today @2006