 |
| إِذَا السَّمَاءُ انْشَقَّتْ {١} |
1. যখন আকাশ বিদীর্ণ হবে, |
| وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ {٢} |
2. ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত |
| وَإِذَا الْأَرْضُ مُدَّتْ {٣} |
3. এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। |
| وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ {٤} |
4. এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে। |
| وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ {٥} |
5. এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত। |
| يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ {٦} |
6. হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। |
| فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ {٧} |
7. যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে |
| فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا {٨} |
8. তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে |
| وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا {٩} |
9. এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে |
| وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ {١٠} |
10. এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে, |
| فَسَوْفَ يَدْعُو ثُبُورًا {١١} |
11. সে মৃত্যুকে আহবান করবে, |
| وَيَصْلَىٰ سَعِيرًا {١٢} |
12. এবং জাহান্নামে প্রবেশ করবে। |
| إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا {١٣} |
13. সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল। |
| إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ {١٤} |
14. সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না। |
| بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا {١٥} |
15. কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন। |
| فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ {١٦} |
16. আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার |
| وَاللَّيْلِ وَمَا وَسَقَ {١٧} |
17. এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে |
| وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ {١٨} |
18. এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে, |
| لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ {١٩} |
19. নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে। |
| فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ {٢٠} |
20. অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না? |
| وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ {٢١} |
21. যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না। |
| بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ {٢٢} |
22. বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে। |
| وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ {٢٣} |
23. তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন। |
| فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ {٢٤} |
24. অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। |
| إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ {٢٥} |
25. কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। |
 |