سورةالمسد {١١١} 111. AL-MASAD
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ {١} 1. আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ {٢} 2. কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ {٣} 3. সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ {٤} 4. এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ {٥} 5. তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
Al-Qur'an Today @2006