سورةالهمزة {١٠٤} 104. AL-HUMAZAH
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ {١} 1. প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ {٢} 2. যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ {٣} 3. সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ {٤} 4. কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ {٥} 5. আপনি কি জানেন, পিষ্টকারী কি?
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ {٦} 6. এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ {٧} 7. যা হৃদয় পর্যন্ত পৌছবে।
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ {٨} 8. এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
فِي عَمَدٍ مُمَدَّدَةٍ {٩} 9. লম্বা লম্বা খুঁটিতে।
Al-Qur'an Today @2006